শিরোনাম
◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর ধর্ষণ মামলার আসামি আরিফ উল্লাহ র‌্যাব-৭ এর অভিযানে গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি আরিফ উল্লাহ (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

শুক্রবার (২৪ এপ্রিল) রা‌তে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে শাহ আমানত সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় ব‌লে র‌্যাব-৭-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম র‌্যাব ৭ সূত্রে জানা যায়, বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় দায়ের করা একটি মামলায় (মামলা নং-১৪, )এর এজাহারনামীয় প্রধান আসামি হিসেবে পলাতক ছিলেন।

অভিযোগ সু‌ত্রে জানা যায়, গত ১০ এপ্রিল দিবাগত রাতে পূর্ব চাম্বল এলাকার সাতঘর পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।  ভুক্তভোগীর পিতা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। তদন্তে অভিযুক্ত আরিফ উল্লাহকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭-এর মিডিয়া কর্মকর্তা এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়