শিরোনাম
◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে পু‌লি‌শের অ‌ভিযা‌নে ৪১০০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল সহ ২ জন গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীতে পু‌লি‌শের অ‌ভিযা‌নে ৪ হাজার ১০০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল সহ ২ জনকে গ্রেফতার ক‌রে‌ছে । শ‌নিবার (২৫এ‌প্রিল) দুপু‌রে পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট ব‌সিয়ে সন্দেহভাজন তা‌দের জিজ্ঞাসাবাদ কর‌লে মোটর সাই‌কে‌লে লু‌কি‌য়ে রাখা ইয়াবা জব্দ করা হয়।

ইয়াবা ও মোটরসাইকেল সহ গ্রেপ্তারকৃতরা হ‌লেন কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের বাজার ঘাটা, বড় বাজার এলাকার মৃত আলম মিস্ত্রি ও জরিনা বেগমের পুত্র জাহেদুল ইসলাম (২৪), এবং কক্সবাজার সদরের কলাতলী, ১২নং ওয়ার্ড এর চন্দ্রিমা মাঠ এলাকার ডাঃ বোরহান উদ্দিন ও  আয়েশা বেগমের পুত্র মোঃ ইউনুছ (২৮)।

বাঁশখালী থানা পু‌লি‌শ জানান,স‌ন্দেহভাজন দু,জন‌কে জিজ্ঞাসাবা‌দে ইয়াবা সা‌থে থাকার কথা স্বীকার ক‌রে । মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয় এবং আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ব‌লে নি‌শ্চিত ক‌রেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়