শিরোনাম
◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‍্যাবের অভিযানে আমতলীতে হত্যা মামলার চার আসামী গ্রেপ্তার!

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীর শাখারিয়া এলাকায় ৫০০ টাকা পাওনা নিয়ে সংঘটিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন মো. রিপন খলিফা, এলাচ খলিফা, মোসাঃ মনিকা খলিফা ও মোসাঃ নুরজাহান বেগম। তারা সকলেই আমতলী উপজেলার শাখারিয়া এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল শনিবার দুপুর থেকে ২৬ এপ্রিল রবিবার ভোর রাত পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় নজরদারির পর পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী ও অভিযুক্তরা একই এলাকার প্রতিবেশী। এক হাজার টাকা ধার নেওয়া ও বাকি ৫০০ টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া-বিবাদের ঘটনাও ঘটেছে।

এর জের ধরে গত ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পক্ষের লোকজন গরু ঘাস খাওয়াতে বাড়ির পাশের একটি জমিতে গেলে পুনঃরায় ওই পাওনা ৫০০ টাকা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রতিপক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।  চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে গুরুতর আহত একজন মারা যান। ওই ঘটনায় আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পরপরই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যায়। পরে র‍্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে  পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। আইনী পদক্ষেপ শেষে আমতলী থানায় হস্তান্তর করা হবে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব -৮ এর এক কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে র‍্যাব সবসময় তৎপর রয়েছে। বিভিন্ন মামলার পলাতক আসামীদের ধরতে এই ধরনের অভিযান চলতেই থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়