শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:২৫ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে নৌকায় বসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির

কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌঘাটে যাত্রীবাহী নৌকায় বসাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে নবীনগর বাজারের মনুবাবুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া (৫৫) উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের বাসিন্দা। তিনি হারিজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বগডহর-মোহল্লা থেকে মেরকুটা গামী একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকায় বসা নিয়ে মোহল্লা গ্রামের এলেম খার সঙ্গে হানিফ মিয়ার প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে ঘুষির আঘাতে হানিফ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. অংকন রায় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটির বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন, তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন, আবার কেউ বলছেন মারধরের কারণে তিনি লুটিয়ে পড়েন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়