শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:৪৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে আহত

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ফাযিলখাঁর ডাঙ্গী গ্রামে শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহতরা হলেন ধলা মুন্সীর ছেলে হায়দার মুন্সি (৪৬) ও সুজন মুন্সি (৩১)। তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হায়দার মুন্সির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহতদের মা, নিরু খাতুন জানিয়েছেন, একই গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে কালাম মণ্ডলের সঙ্গে হায়দারের দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রায় তিন বছর আগে একটি মারামারির ঘটনায় হওয়া মামলায় সাক্ষ্য দেওয়ার জেরেই এই হামলা চালানো হয়েছে।

আহত সুজন মুন্সি জানান, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে হামলাকারীরা প্রথমে আমাকে কোপ দেয়। পরে তারা আমার ভাই হায়দারকে একটি বাড়ি থেকে বের করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।”

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. রশিদ বলেন, হায়দারের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। তার একটি হাত ও একটি পায়ের অবস্থা অত্যন্ত গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়