শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ঝড়ো বাতাশে বিপর্যস্ত জনজীবন : ১২০ হেক্টর ফসল আক্রান্ত, বন্ধ বিদ্যুৎ সরবরাহ

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত জনজীবন। বাতাশে ও গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ী। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে শুরু হওয়া তীব্র ঝোড়ো হাওয়ায় মুহূর্তেই উপজেলার বিভিন্নস্থানের শতাধিক ঘড়বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে ঝড়ের তাণ্ডবে গাছপালা ও ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, হঠাৎ করেই রাত ১১টার দিকে আকাশ কালো হয়ে এসে প্রবল দমকা হাওয়া শুরু হয়। এর কয়েক মিনিটের মধ্যেই ভয়াবহ রূপ নেয় কালবৈশাখী ঝড়। ঝড়ের তীব্রতায় টিনের ঘরবাড়ীর চাল উড়ে গেছে, অনেক ছোট বড় নানা ধরনের গাছ উপড়ে পড়েছে বাড়ী ও সড়কের উপর।

ফলে দীর্ঘসময় ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এদিকে ঝড়ো বাতাশে গাছপালার পাশাপাশি মাঠে থাকা পাকা ও আধাপাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এ উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ৪৩ হেক্টর বোরো ধান, ৬০ হেক্টর ভুট্টা ও ১৫ হেক্টর শাকসবজি আক্রান্ত হয়েছে। ফলে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে কৃষক। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ বলেন, আমাদের রিপোর্ট অনুযায়ী এ উপজেলার ১২০ হেক্টর ফসল ঝড়ো বাতাশে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বোরো ধান, ভুট্টা ও শাকসবজি রয়েছে।  এর মধ্যে কিছু আবার রিকোভারী করবে। 

অপরদিকে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দেলোয়ার হোসেন খান বলেন, ঝড়ো বাতাশে উপজেলার বিভিন্ন স্থানে ৭ টি বিদ্যুৎতের খুটি ভেঙে পড়েছে। এছাড়াও অগনিত তার ছিড়ে পড়ে আসে। লাইনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। যার ফলে বিদ্যুৎ সরবরাহ দেয়া সম্ভব হচ্ছে না। তবে পুরো এলাকায় সকল কার্যক্রম ও মেরামত করে বিদ্যুৎ সরবরাহ দিতে ৪৮ ঘন্টারও বেশি সময় লাগতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়