শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০১:২৪ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইঞ্জিনে ত্রুটি, ধোঁয়ায় অসুস্থ এএলএম, ৮০০ যাত্রী নিয়ে ফেনীতে আটকা চট্টলা এক্সপ্রেস

চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেনটি ফেনী স্টেশনে প্রবেশ করতেই হঠাৎ ধোঁয়া বের হতে থাকে এর ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ থেকে। ট্রেনের এক সহকারী লোকোমাস্টার (এএলএম) তা সারাতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন ধোঁয়ায়। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় ৮০০ যাত্রী নিয়ে আটকে রয়েছে ট্রেনটি।

আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে চট্টলা এক্সপ্রেস ট্রেনে। অসুস্থ এএলএমের নাম মোহাম্মদ কাওসার। তাঁকে তাৎক্ষণিক উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান রেলকর্মীরা।

ফেনী রেলস্টেশনের কর্মকর্তারা জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী চট্টলা এক্সপ্রেস ট্রেন সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেনী স্টেশনে প্রবেশ করে। এ সময় ট্রেনের ইঞ্জিনের ছোট ছোট চেম্বারের ঢাকনা, যেগুলো ‘ট্যাবলেট কভার’ নামে পরিচিত, সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। এএলএম মোহাম্মদ কাওসার সেটি দেখে কাছে গেলে ধোঁয়ায় তাঁর মুখমণ্ডল ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

ইঞ্জিনের ত্রুটির কারণে ট্রেনটি আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এক যাত্রী মোস্তফা কামাল বলেন, ‘অনেকক্ষণ ধরে ট্রেনটি দাঁড়িয়ে আছে। পরে শুনি ইঞ্জিনের ত্রুটি। এখন কখন যে ট্রেন ছাড়ে সেই অপেক্ষায় আছি।’

ফেনী রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হারুন বলেন, লাকসাম থেকে একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেন আসার কথা রয়েছে। সেটি এলে ট্রেনটি পুনরায় ছেড়ে যাবে। যাত্রীদের ধৈর্য ধরার জন্য মাইকিং করা হচ্ছে। তিনি আরও বলেন, ফেনী থেকে যেসব যাত্রী এই ট্রেনে ওঠার কথা ছিল, তাঁদের অনেকেই ট্রেনের টিকিট হস্তান্তর করে অন্য পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। ট্রেনটি প্ল্যাটফর্মে আটকে থাকলেও পাশের দুটি লেন স্বাভাবিক থাকায় অন্য ট্রেনগুলোর চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

ফেনীর সিভিল সার্জন ও ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম বলেন, ধোঁয়ায় ওই রেলকর্মীর মুখ ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়