শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:০১ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় শিশুর মর্মান্তিক মৃত্যু  

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে রাকিব হোসেন নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রাকিব দিনমজুর আরফিন হোসেনের ছোট ছেলে। ঘটনার সময় তার বাবা ধান কাটার কাজে ফরিদপুরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে নামে রাকিব। পরে দুপুর ১টার দিকে তার বড় ভাই জাহিদ (১৩)সহ কয়েকজন ওই পুকুরে গোসল করতে গেলে পানির নিচে অস্বাভাবিক কিছু অনুভব করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে জাহিদ বাড়িতে গিয়ে তার মাকে জানান।

পরবর্তীতে পরিবারের সদস্যরা বাঁশের লাঠি দিয়ে পানিতে খোঁজাখুঁজি করে রাকিবকে উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়