শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ১২:৪১ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার ওপরে যে চার নদীর পানি!

দেশজুড়ে শুরু হওয়া ভারী থেকে অতিভারী বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা শুরু হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলেও দ্রুত পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সতর্ককরণ কেন্দ্রের সর্বশেষ বার্তায় বলা হয়েছে, নেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যার ঝুঁকি রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার থেকেই দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এই পরিস্থিতি আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে (১৬১ মিলিমিটার)। এ ছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বিপৎসীমার ওপরে চার নদীর পানি:

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের চারটি প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলো হলো:

ভুগাই কংস: জারিয়াজঞ্জাইল পয়েন্টে বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপরে।

মনু: মৌলভীবাজার পয়েন্টে বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপরে।

সোমেশ্বরী: কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে।

মগরা: নেত্রকোনা পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপরে।

এ ছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও গত কয়েক দিনে এক থেকে দেড় মিটারের বেশি বেড়েছে। প্রকৌশলীদের মতে, এই নদীগুলো আকারে ছোট হওয়ায় ভারী বৃষ্টিতে দ্রুত পানি বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি করে।

এ ছাড়া বন্যা কবলিত ও আশপাশের এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে:

ব্রাহ্মণবাড়িয়া: ১৪২ মিলিমিটার

কুমিল্লা: ১৩৫ মিলিমিটার

হবিগঞ্জ: ১২৫ মিলিমিটার

ভৈরববাজার: ১০৫ মিলিমিটার

নরসিংদী: ৮৪ মিলিমিটার

সমুদ্রবন্দরে সতর্কতা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়