শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতা: প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত পদক্ষেপ নিল কুসিক

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বর পাঠশালা (উচ্চবিদ্যালয়) কেন্দ্রে জলাবদ্ধতার মধ্যে এসএসসি পরীক্ষা দেওয়ার ঘটনায় সারা দেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লাকে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বুধবার(২৯ এপ্রিল)  সকালে প্রশাসক ইউসুফ মোল্লা (টিপু) বিদ্যালয়টি পরিদর্শন করেন। তিনি জলাবদ্ধতার কারণ খতিয়ে দেখেন এবং স্থায়ী সমাধানের আশ্বাস দেন। এ সময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় ভারী বৃষ্টিতে বিদ্যালয়ের পুরোনো টিনশেড ভবনের কয়েকটি কক্ষ পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষার্থীরা কেউ বেঞ্চের ওপর পা তুলে, কেউবা পানির মধ্যেই বসে পরীক্ষা দিতে বাধ্য হয়। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, শহরের জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে খালগুলো পরিষ্কার করা হয়েছে। গুইংগাঝুরি খালসহ প্রধান জলনিকাশ পথগুলো থেকে ময়লা অপসারণ করা হয়েছে। রাতভর কাজ করে পানি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি বলেন, “আজ সকাল থেকে বৃষ্টি হলেও কোথাও জলাবদ্ধতা তৈরি হয়নি। পানি দ্রুত নেমে যাচ্ছে।” জলাবদ্ধতা দেখা দেওয়া চারটি কক্ষের পরীক্ষার্থীদের অন্য ভবনে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী পরীক্ষাগুলো পাশের বহুতল ভবনে নেওয়া হবে।

বিদ্যালয়ের পরিস্থিতি

১৯১৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে এবার ৬০৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ২১৬ জন পুরোনো ভবনে পরীক্ষা দিচ্ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন সংকটের কারণে ঝুঁকি থাকা সত্ত্বেও পুরোনো ভবন ব্যবহার করতে হচ্ছে।

প্রধান শিক্ষক শুধাংশু কুমার মজুমদার বলেন, জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। আমরা নতুন ভবন চাই এবং স্থায়ী সমাধান প্রয়োজন।”

বুধবার পরিদর্শনে দেখা গেছে, আগের দিনের মতো আর জলাবদ্ধতা নেই। মাঠের কিছু অংশে সামান্য পানি জমে থাকলেও পরীক্ষাকেন্দ্র স্বাভাবিক রয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন জানিয়েছে, পর্যায়ক্রমে নগরের সব খাল ও নালা পরিষ্কার করা হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়