শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ৩ সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পৃথক মামলার ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা সিটি এবং জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার  ভাটাডাঙ্গা গ্রামের গোলাম মন্ডলের ছেলে ইকবাল হোসেন, সে সশ্রম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামী, কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন। সে ১ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। এই দুই আসামী পুলিশের বিশেষ একটি আভিযানিক দল ঢাকা থেকে গ্রেপ্তার করে। অপরজন হলো ফয়লা ঈদগাহ পাড়ার খোরশেদ আলমের ছেলে লতিফুল ইসলাম। তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেনের নির্দেশনায় এসআই (নি:) রাজিবের নেতৃত্বে  সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের আত্মগোপনে থাকা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়