শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে বন্যপ্রাণী বিক্রি কা‌লে যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্য পরিবেশ থেকে ধরে আনা টিয়াপাখি বিক্রির চেষ্টার অভিযোগে ইয়াছিন হোসেন রুবেল (২১) নামে এক যুবককে উপজেলার বাণীগ্রাম নিউমার্কেট এলাকা থেকে আটক করা হয়।

৪মে সোমবার বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রে আদালতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে একই আইনের ৩৯ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

জানা যায়, সাধনপুরের ভোলমারা এলাকার বাসিন্দা ইয়াছিন হোসেন রুবেল দীর্ঘদিন ধরে বন্য পরিবেশ থেকে বিভিন্ন প্রজাতির পাখি ধরে এনে বিক্রির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দিতেন। বিষয়টি নজরে এলে চট্টগ্রাম বনবিভাগের একজন ওয়াইল্ডলাইফ রেসকিউয়ার ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করেন।

পরবর্তীতে বাঁশখালীর রামদাস মুন্সির হাট তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সহায়তায় অভিযান চালিয়ে বাণীগ্রাম নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মা টিয়াপাখি ও তিনটি বাচ্চা টিয়াপাখি উদ্ধার করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাঁশখালী উপকূলীয় বনবিভাগের বিট কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। উদ্ধার করা চারটি টিয়াপাখিকে বাঁশখালী ই‌কোপা‌র্কের রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসরাঈল হ‌কের মা‌ধ্যেমে

পরবর্তীতে ডুলাহাজারা সাফারি পার্কে অবমুক্ত করার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। প্রয়োজনীয় পরিচর্যা শেষে সাফারি পার্ক কর্তৃপক্ষ পাখি ৪ টি বন্য পরিবেশে অবমুক্ত করবেন ব‌লে বন‌বিভা‌গের দা‌য়িত্বশীল কর্মকর্তারা জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়