শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৪

চট্টগ্রামে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগে যুবলীগ নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার নগরীর হালিশহর বিশ্বরোডের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যকলাপ এবং নাশকতা পরিকল্পনার উদ্দেশ্যে ওই গোপন বৈঠকে মিলিত হয়েছেন। তাঁরা হলেন যুবলীগ নেতা মো. শহিদুল ইসলাম (৩৭), মো. নয়ন (১৯), মেহেদী হাসান সোহান (২১), ইব্রাহীম (২৪), সাজ্জাদ হোসেন রাকিব (২৪), ঈসমাইল (২৬), রবিউল ইসলাম রাজু (২০), সাকিল খান (২০), রাজিব (২৯), আশরাফুল (১৯), জাহেদ হোসেন (৩৪), আরিফ (২৫), মো. রাফি (২০) ও ইমাম হোসেন (৩০)। তাঁদের মধ্যে শহিদুল ইসলাম সংগঠনটির অনলাইন প্ল্যাটফর্মের অ্যাডমিন।

নগর ডিবি পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান জানান, নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও নাশকতার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি (উত্তর) বিভাগের একটি চৌকস দল ওই রেস্তোরাঁর পার্টি হলে বিশেষ অভিযান পরিচালনা করে। এরপর সেখানে গোপন বৈঠকে মিলিত হওয়া নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।


মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তার শহিদুল ইসলামের হেফাজত থেকে উদ্ধার করা দুটি মোবাইল ফোন পর্যালোচনা করে জানা যায়, তিনি ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি গ্রুপের অ্যাডমিন হিসেবে রয়েছেন।

এ ছাড়া ‘চট্টগ্রাম দক্ষিণ’, ‘চট্টগ্রাম উত্তর’ ও ‘ফেনী জেলা’ নামে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন হিসেবেও তিনি রয়েছেন। অনলাইনে এসব গ্রুপের মাধ্যমে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা এসব গ্রুপের সক্রিয় সদস্য।

ডিবিপ্রধান আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকেই শহিদুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে ঘটনার দিন রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ড, জনসাধারণের ক্ষতিসাধন, জনমনে ভয়ভীতি সৃষ্টি, নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হন।

এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বল জানা গেছে, গ্রেপ্তার শহিদুল ইসলাম লালখান বাজার ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বাড়ি ফেনী সদর উপজেলায়। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ। তাঁরা আনন্দবাজার এলাকায় থাকেন। তাঁদের মধ্যে নয়ন পেশায় ইলেকট্রিশিয়ান। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়