শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, ক্ষোভে ডাম্প ট্রাকে আগুন ও মহাসড়ক অবরোধ

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আকরাম (৬০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন দেয়। মঙ্গলবার (সকাল ৭টা) পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আকরাম রাজশাহীর সরদা থানাপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় দরজি ছিলেন এবং বিড়ালদহ মাজার সংলগ্ন এলাকায় তার একটি টেইলার্সের দোকান ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাশতা শেষে রাস্তা পার হওয়ার সময় নাটোরগামী বালুবাহী দুটি ডাম্প ট্রাক দ্রুতগতিতে আসছিল। এর মধ্যে একটি ট্রাক আকরামকে চাপা দিয়ে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলের ভিডিও ধারণকারীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর ও কিছু ফোন আগুনে পুড়িয়ে ফেলা হয়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতার সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

স্থানীয়রা দিনের বেলায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ এবং সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান। পুলিশ এসব দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

এদিকে, ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, উত্তেজিত জনতার কারণে শুরুতে ঘটনাস্থলে যেতে তারা শঙ্কা বোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়