শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াাতে ইসলাম হলো একটা আফিম, মাদকের চেয়ে ডেঞ্জারাস: বুলু

নোয়াখালী প্রতিনিধি: জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির ছেলের উক্তি তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন- জামায়াতে ইসলাম হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস, এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলে, শুদ্ধ-অশুদ্ধ, ভুল, এরা এটাই মানে। অতএব মওদুদির বংশের কেউ কিন্তু জামায়াতে ইসলাম করে না।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৌরণবিবি বাজারে  পৌরণবিবি-মুনসির হাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্যাহ বুলু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে বলেন- তরুণ শরীফ ওসমান হাদিকে যারা মেরেছেন, তার বিচার হওয়া উচিৎ, আমি তার বিচার দাবি করি। এরকম একটা তরুণ-টগবকে জাতীয়তাবাদি নেতা, তাকে মেরে ফেলেছে।

তিনি বলেন- সম্রাজ্যবাদীদের চক্রান্ত, যারা এই দেশে শুওরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন, তারাই হাদির হত্যাকারী হিসেবে বের হবে।

বুলু বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগমগঞ্জের রসুলপুর ও কাদিরপুরে খাল খনন করেছেন, মাঝখানে এরশাদ এসে খাল কাটা বন্ধ করে দিয়েছেন। বিগত এই ৩০-৩৫ বছর খাল কাটা ছিল না। এটি যদি অব্যাহত থাকতো, বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, কয়েক লক্ষ্য টন খাদ্য বিদেশে রপ্তানি করতে পারতো। আমাদের মাছের ও কৃষি কাজের অভাব হতো না, যোগাযোগ ব্যবস্থাও সমোন্নত থাকতো। আজকের আবার আমাদের নেতা তারেক রহমান খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। সরকারের আড়াই মাসে আমরা যা করেছি, গত সতের বছরেও তা হয়নি। তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্ম্যা চন্দ্র দাস প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়