শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দালালের কারাদণ্ড

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : স্বাস্থ্যসেবা নিতে এসে দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার—এমন অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে সেই দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, হাসপাতাল চত্বরে সক্রিয় একটি সংঘবদ্ধ দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে নির্দিষ্ট ক্লিনিক ও চিকিৎসকের কাছে নেওয়ার নামে অর্থ আদায় করছিল। এসব অভিযোগের ভিত্তিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই তিনজনকে হাতেনাতে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তদের মধ্যে একজনকে০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা এবং অপর দুইজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল বলেন, “সরকারি হাসপাতালে দালালচক্রের কোনো স্থান নেই। রোগীদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অসাধু কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, “স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কোনো অনিয়ম বা দালালি সহ্য করা হবে না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে। পর্যায় ক্রমে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে”

স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের কড়া পদক্ষেপ হাসপাতাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়