শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৯:২৪ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিকাল ভাতার দাবিতে বেনাপোল বন্দরে আবারো ৩ দিন কর্মবিরতির ডাক

আজিজুল হক, বেনাপোল (যশোর) : অধিকাল ভাতা (ওভারটাইম) বন্ধ এবং বকেয়া ভাতা পুনরায় চালুর দাবিতে অনির্দিষ্টকালের আবারো কর্মবিরতির ঘোষণা দিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্মচারী দাবি আদায় পরিষদ।

আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে অতিরিক্ত কর্মঘণ্টায় আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে গত ৩ মাসে ২ বার কর্মবিরতি পালন করে বন্দর কর্মচারীরা। বেনাপোল বন্দরের ট্রাফিক ইন্সেপেক্টর নাহিদ ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১৯ মে থেকে ২১ মে কর্মবিরতির পালন হবে। পরবর্তীতে দাবি আদায় না হলে আবার ৭ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অতিরিক্ত কর্মঘণ্টায় পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করা হবে।

দাবি আদায় পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান মিঞা জানান, স্থলবন্দর কর্তৃপক্ষ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী বন্দরে দৈনিক নির্ধারিত সময়ের বাইরে কাজের জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই অধিকাল ভাতা চালু ছিল।

শুরুতে এটি ৪৮ ঘণ্টা নির্ধারিত থাকলেও ২০১২ সালের বোর্ড সভায় তা ৭২ ঘণ্টায় উন্নীত করা হয়, যা মন্ত্রণালয়ও অনুমোদন দেয়।

তিনি অভিযোগ করেন, গত বছর নভেম্বর থেকে বেনাপোল স্থলবন্দরসহ বিভিন্ন স্থলবন্দরে এই অধিকাল ভাতা বন্ধ করে দেওয়া হয়। এরপর বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর সমাধান আসেনি।

এদিকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (উপ-সচিব) শামীম হোসেন রেজা বলেন, কর্মচারীদের অধিকাল ভাতা ও বকেয়া পুনরায় চালু হলে তা ইতিবাচক হবে।

তিনি জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠানো হয়েছে এবং সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়