শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০১:২৯ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় আজ শুরু হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আজ বুধবার(১৩মে) থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। মেলাটি কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় অনুষ্ঠিত হচ্ছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথ ভাবে এ মেলার আয়োজন করেছেন। সাংস্কৃতিমন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে  এবং মোমবাতি প্রজ্জ্বলন করে মেলাটি উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান,কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করেন কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের প্রভাষক প্রিন্স আহম্মেদ। প্রধান অতিথি এডভোকেট নিতাই রায় চৌধুরী তার বক্তব্যে বলেন,কবি সুকান্ত শোষিত মানুষদের পক্ষ ও বৈষম্যের বিরুদ্ধে কবিতা লিখেছেন। তার প্রতিটি কবিতায় ছিলো প্রতিবাদের সুর।বর্তমান সরকার তার চেতণাকে আগামী প্রযন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।

এ দিকে সন্ধ্যায় মেলার উদ্বোধন করা হলেও দুপুর থেকেই মেলার অনুষ্ঠনিকতা। শুরুতেই বিভিন্ন কবিদের আবৃত্তি, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার পর শুরু হয় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়াও বসেছে গ্রামীণ মেলা। এ মেলার আয়োজনকে ঘিরে কোটালীপাড়া ও এর আশপাশের এলাকায় বইছে উৎসবের আমেজ। আগামী শুক্রবার এ মেলা শেষ হবে। শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান। কলকাতায় জন্মগ্রহণ করলেও কবি সুকান্তের পৈত্রিক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে।

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’, ‘পূর্বাভাস’, ‘অভিযান’ ও ‘হরতাল’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়