শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০১:৩৭ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার: ভুক্তভোগী অন্তঃসত্ত্বা

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় নিজ কিশোরী কন্যাকে (১৬) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪৮) নামে এক পাষণ্ড পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ছয় মাস ধরে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত ধর্ষণের ফলে ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অভিযুক্ত শফিকুল উপজেলার ধলা যাত্রাবাড়ী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত হাবিবুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করত। গত প্রায় ছয় মাস আগে সে ঢাকা থেকে বাড়িতে ফিরে আসার পর থেকেই তার পিতা শফিকুল ভয়ভীতি দেখিয়ে তার ওপর পাশবিক নির্যাতন শুরু করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে দুই মাস আগে তাকে ময়মনসিংহে পুনরায় কাজে পাঠানো হয়। সেখানে ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরীক্ষা করা হলে তার গর্ভাবস্থার বিষয়টি ধরা পড়ে। এরপর শফিকুল তাকে বাড়িতে ফিরিয়ে এনে বিষয়টি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেয়।

সম্প্রতি কিশোরীর শারীরিক গঠন পরিবর্তন দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পূর্বধলা থানার একটি বিশেষ দল ভুক্তভোগীকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে খলিশাপুর ইউনিয়নের গরুয়াকান্দা এলাকা থেকে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে পুলিশ।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়