শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ১২:৪৭ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্স টাকা লুট! সিসিটিভি ফুটেজ ভাইরাল

সিলেটে প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্সের টাকা লুট হওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসার গেটের সামনে এ ঘটনা ঘটে।

এছাড়াও আরও কয়েকটি মসজিদের টাকা চুরি হয়েছে সম্প্রতি। দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভিতে দেখা যায়, ভোর রাত আনুমানিক ৩ টা ৪৬ মিনিটের সময় একটি সাদা প্রাইভেট কার এসে মাদরাসার দানবাক্সের সামনে থামে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক যুবক গাড়ি থেকে বের হন।

এরপর সাদা টি-শার্ট পরিহিত আরও এক যুবক বের হয়ে দুইজন মিলে দানবাক্সের তালা ড্রিল মেশিন দিয়ে খুলে টাকা নিয়ে গাড়িতে ওঠে। 

তখন একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যাচ্ছিল। এরপর আবার একজন নেমে দানবাক্সের বাকি টাকা নিয়ে গাড়িতে ওঠেন। তৎক্ষনাৎ স্থান ত্যাগ করে গাড়িটি।

এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে একই কায়দায় কয়েকটি মসজিদ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা বলেন, দ্রুত এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাটি দেখেছি। এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি। তবে দুইজন সাব ইন্সপেক্টরসহ আমাদের একটি দল কাজ করছে।

এর আগে মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখসহ ৭০ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়