শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাক্তার নাসিরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: শরীয়তপুর সদর হাসপাতালের ডা. নাসির ইসলামের ওপর নেক্কারজনক ও বর্বরোচিত হামলা এবং সাম্প্রতিক সময়ে রোগী মৃত্যুকে কেন্দ্র করে সরকারি-বেরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশন নোয়াখালী এবং জেলায় কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ড্যাব নোয়াখালীর সাধারণ সম্পাদক  ডা. মনোয়ার হোসেন তালুকদার, ওজিএসবি নোয়াখালীর সভাপতি ডা. মাছুম আখতার, এনডিএফ নোয়াখালীর সভাপতি ডা. সোহরাব ফারুকী, সাধারণ সম্পাদক  ডা. ফরিদুল ইসলাম, ডা. শাহাদাৎ হোসেন রোমেল, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশন নোয়াখালীর আহবায়ক সাইদুল ইসলাম সাইদ।

মানববন্ধনে বক্তারা বলেন- বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে হাসপাতাল এবং ডাক্তারদের ওপর এভাবে ঘন ঘন হামলার ঘটনা ঘটে না। কোনো অনুসন্ধান ছাড়াই ঢালাওভাবে ‘ডাক্তারের অবহেলায় মৃত্যু’ বলে নিউজ করে দেওয়া কাম্য নয়। কোনো অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো যেত, কিন্তু এভাবে অমানুষের মতো আক্রমণ করা নজিরবিহীন।

বক্তারা বলেন- শরীয়তপুর সদর হাসপাতালের ডা. নাসির ইসলামের ওপর নেক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় দ্রুত তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা এবং অনতিবিলম্বে ‘চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানান। এরপরে যদি আর কোনো চিকিৎসক লাঞ্ছিত হন, হাসপাতালে হামলার ঘটনা ঘটে, তবে চিকিৎসক সমাজ ও হাসপাতাল মালিকরা আর ঘরে বসে থাকবে না। দাবি আদায়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুশিয়ারী দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়