শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে গর্ভধারিণী মাকে খুন

মিজান লিটন : চাঁদপুরের বালিয়া এলাকায় মাদকের টাকা না পেয়ে গর্ভধারিণী মাকে কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তানের বিরুদ্ধে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৭ মে) সকালে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাদেক খান বাড়ীতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত রাকিব (২৪)কে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্য প্রায় সময়ই মাকে অত্যাচার করে আসছে। ঘটনা দিন রাতে মার কাছে মাদক কেনার জন্য  টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার মা জান্নাত বেগমকে কাঠের টুকরা দিয়ে আঘাত করে ফেলে রেখে চলে যায়। অসুস্থ মা সেখানেই পরে থাকে পরে ছেলে রাকিব সকালে এসে নাটক সাজিয়ে তার মার অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে ডাক চিৎকার করতে থাকে। পরে এক পর্যায়ে বাড়ীর লোকজন মৃতঃজান্নাত বেগমের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে এলাকার লোকজন তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্তল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এমনকি ভিকটিম রাকিব (২৪) ও তার ছোট ভাইকে রিফাত (১১) কে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই আওলাদ হোসেন জানায়,আসামিকে আটক করা হয়েছে বিস্তারিত তদন্তের পর তা সম্পূর্ণ হলে জানানো যাবে। মৃতঃজান্নাত বেগমের ভাই ও এলাকাবাসীর দাবি ঘটনাটি একটি নেক্কার জনক ঘটনা। সন্তানের হাতে মায়ের খুন তাও আবার মাদকের টাকার জন্য এটি কোনভাবেই মেনে নেয়া যায় না।

এর সঠিক তদন্ত করে দোষী মাদকাসক্ত সন্তানের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজনরা। যাতে এমন ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়