শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে নামে মাত্র ভুমি সেবা মেলা : অতিথি চলে যাবার পরই ফাঁকা সব সেবা স্টল 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে নামে মাত্র ভূমি সেবা মেলা করা হয়েছে। উদ্ভোধনের পর অতিথি চলে গেলেই ফাঁকা হয়ে যায় সব সেবা স্টল। স্টলে থাকা বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস থেকে আসা কর্মকর্তারা ও কর্মচারীরাও চলে যায়। ফলে ভূমি মেলার স্টল গুলো কুকুরের বিশ্রামাগার হয়ে উঠে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। 

সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বেলুন উড়িয়ে উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্ভোধন করা হয়। ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে এ মেলার আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম এমপি। 

সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ মেলা চলার কথা থাকলেও উদ্ভোধন শেষে অতিথি ও সভাপতি চলে যাওয়ার পর পরই খালি হয়ে যায় সকল ইউনিয়নের ভূমি স্টল গুলো। সকল সামগ্রী নিয়ে নিজ নিজ ইউনিয়নের ভূমি কার্যালয়ে চলে যান কর্মকর্তা ও কর্মচারীরা। পরে বেলা ১টার দিকে মেলা প্রাঙ্গনে গিয়ে দেখা যায় স্টল গুলোতে কুকুর শুয়ে আছে। চেয়ার গুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক-ওদিক পড়ে আছে। ফলে এসব মেলা থেকে সাধারণ মানুষের কোন উপকার আসছে না বলে জানিয়েছে সেবা নিতে আসা ভুক্তভোগীরা।

 এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের কানুনগো ফরিদ উদ্দিন নিয়াজী বলেন, সকাল ৯টা থেকে ৪ টা পর্যন্ত মেলা চলবে। এখনি কেন সবাই চলে গেল বিষয়টি আমার দৃষ্টিতে নেই। খোজ নিয়ে দেখছি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা থাকার কথা। এছাড়াও সেবা বুথ রয়েছে সেখানে যে কোন কর্মকর্তা বা কর্মচারী থাকবে। তারা চলে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। যদি কোন সেবা গ্রহিতা সেবা না পায় তাহলে আমাকে জানালে আমি  প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়