শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়িতে পৌছালো ওমানে নিহত চার ভাইয়ের লাশ, আজ বেলা ১১টায় জানাজা

ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের লাশ অবশেষে নিজ বাড়িতে পৌঁছেছে। তবে যে ফেরার অপেক্ষায় ছিলেন স্বজনরা, তা হলো নিথর দেহে। একসঙ্গে চার ভাইকে হারিয়ে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের মাতম।

মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে লাশগুলো দেশে পৌঁছালে বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন হুমাম কাদের চৌধুরী এমপি। পরে রাতেই লাশগুলো গ্রামের বাড়িতে নেওয়া হলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহতদের দাফনের জন্য আগে থেকেই পাশাপাশি চারটি কবর প্রস্তুত রাখা হয়। একসঙ্গে চার ভাইয়ের জন্য চার কবর খোঁড়ার দৃশ্য স্থানীয় মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। শেষবারের মতো প্রিয়জনদের দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে ওমানে অবস্থান করছিলেন চার ভাই। সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পরে স্থানীয় কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করে।

নিহত চার ভাইয়ের জানাজা আজ (বুধবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চার কবরে তাদের দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার জানিয়েছে।

একসঙ্গে চার ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে রাঙ্গুনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়