শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগরে চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় জীবননগর খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় তিনি বলেন, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে। কৃষি অফিস থেকে তালিকা পাওয়ার পর উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

জীবননগর ফুড অফিসার আব্দুল হামিদ জানান, চলতি মৌসুমে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মোট ৭ হাজার ৮৮৬ টন এবং প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ৭৩৯ টন সংগ্রহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জীবননগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, স্থানীয় ডিলার, মিল মালিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়