শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

না.গঞ্জে লাল কাপড়ে মুখ ঢেকে যুবলীগের লাঠি মিছিল

‎নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় লাল কাপড়ে মুখ ঢেকে লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২১ মে) আওয়ামী যুবলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

এ সময় মুখে লাল কাপড় বেঁধে লাঠিসোঁটা নিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।
মিছিলে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।

শহরের খাজা সুপার মার্কেটের সামনে থেকে ঝটিকা মিছিল নিয়ে লিংক রোডে গিয়ে মিছিলটি শেষ হয়।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, আমাদের কাছে মিছিলের কোনো তথ্য নেই।

চাষাঢ়ার একটি সাইড আমাদের এলাকার মধ্যে পড়েছে। তবে এমন কোনো ঘটনা আমাদের জানা নেই।উৎস: বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়