শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে সিলেটে র‌্যাব সদস্য নিহত

সিলেটে ছিনতাইকারী ছুরিকাঘাতে ইমন আচার্য নামের এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নগরের কিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করে। তিনি ছিনতাই ও মাদকের একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ছিনতাইতকারীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. মনজুরুল আলম জানিয়েছেন, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিল। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে সাদা পোষাকে থাকা র‍্যাব-৯ এর সদস্য ইমন একজনকে ধরতে গেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই মাদক বিক্রেতা।

ছুরিকাঘাতে আহত র‍্যাব সদস্যকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে কতোয়ালি থানাপুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়