শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার আসামি আনোয়ার র‌্যাবের জালে

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। গ্রেফতারকৃত আসামির নাম মো. আনোয়ার হোসেন (৩৮)। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ফরিদপুরের কোতয়ালী থানাধীন হাউজিং প্রকল্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন রাজবাড়ী জেলার কোতোয়ালী থানার উত্তর দৌলতপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আইয়ুব আলী। র‌্যাব জানায়, তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা মামলা নং-১৪/১৬ এর অধীনে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

র‌্যাবের দাবি, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে তিনি বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন। তবে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন আত্মগোপনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়