শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেশাগ্রস্ত অবস্থায় ছেলে দোকানে বসতে নিষেধ করায় বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া পৌরসভায় দোকানে বসতে নিষেধ করায় পা-হারা বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। 

শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম বাজার সংলগ্ন পানখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ঘাতক ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

নিহত খলিলুর রহমান (৭৫) ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনার (২৮) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন খলিলুর রহমান। এর আগে দুপুরে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে বসতে চাইলে ছেলে মিনারকে বাধা দেন তিনি। নেশাগ্রস্ত হওয়ায় তাকে দোকানে বসতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন পিতা। এতে ক্ষিপ্ত হয়ে মিনার ধারালো অস্ত্র নিয়ে পিতার ওপর হামলা চালায়। একপর্যায়ে মাথা, গাল ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার সময় খলিলুর রহমানের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলেও জানিয়েছেন স্থানীয়রা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় মিরকাত হোসেন জানান, মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আগে থানায় অভিযোগও করেছিলেন নিহত খলিলুর রহমান। ওই মামলায় আদালতের নির্দেশে কিছুদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হয়ে আবারও মাদকে জড়িয়ে পড়ে মিনার। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

 চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মিনার পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়