শিরোনাম
◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষক নিহত, স্ত্রীসহ দুই নারী আহত

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে মহব্বত খাঁ (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া বজ্রাঘাতের ঘটনায় তার স্ত্রী রুমা বেগম (৩৬)সহ দুই নারী আহত হয়েছেন। আহত অপর নারীর নাম মর্জিনা বেগম (৫০)।

শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে এই হতাহতের ঘটনাটি ঘটে। নিহত মহব্বত খাঁ বাহাদুরপুর গ্রামের জমরুত খাঁর ছেলে। তিনি তিন সন্তানের জনক।

অন্যদিকে আহত দুইজনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রুমা বেগমের ডান হাত এবং মর্জিনা বেগমের দুই পা দগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির সামনে ধানের খলায় মহব্বত খাঁ ও তার স্ত্রী রুমা বেগম কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। বৃষ্টির আশঙ্কায় তারা ধান স্তুপ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মহব্বত খাঁ লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী রুমা বেগমও বজ্রাঘাতে আহত হন। এছাড়া পাশেই মর্জিনা বেগম নামে আরেক নারী বজ্রাঘাতে আহত হন।

আকস্মিক এ দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়