শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দুই হামলাকারী আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে আদালত প্রাঙ্গনে মামলায় হাজিরা দিতে আসা সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা লিয়াকত আলী সিকদার সহ সঙ্গে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ এবং বিদেশি পিস্তল ও গুলিসহ দুই হামলাকারিকে আটক করা হয়েছে।

রোববার সকাল ১১ টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনের দক্ষিণের চলাচলের রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও অভিযান ) মো. অহিদুর রহমান।

আটক দুই হামলাকারির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

গুলিবিদ্ধ হয়েছেন- কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিকদার ও তার চাচাতো মোহাম্মদ মহিউদ্দিন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা গুলিবিদ্ধ লিয়াকত আলীর ছোট ভাই মোহাম্মদ জায়েদ বলেন, রোববার তার বড় ভাইয়ের মামলার হাজিরার দিন ধার্য ছিল। সকালে তারা এজলাসে হাজিরা দিতে যাওয়ার আদালত প্রাঙ্গনের দক্ষিণ পাশের চলাচলের রাস্তায় পৌঁছালে ৬/৭ জনের দুর্বৃত্ত লিয়াকতকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় তিনি ( লিয়াকত ) আদালতের অভ্যন্তরে ঢুকে আত্মরক্ষা করেন। পরে ঘটনাস্থল উপস্থিত লোকজন হামলাকারিদের ধাওয়া দিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে ধরে পুলিশের কাছে তুলে দেয়া হয়। এসময় হামলায় অংশ নেয়া অন্যরা মোটরসাইকেল ও একটি সাদা ভক্সি মাইক্রোবাস যোগে পালিয়ে যায়।

হামলাকারিরা পূর্ব পরিকল্পনা নিয়ে হত্যার উদ্দ্যেশে লিয়াকতকে গুলি করেছে দাবি করে তিনি বলেন, “ রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে স্থানীয় খালেক সহ তার বাহিনীর লোকজনের আমার ভাই লিয়াকতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আদালত প্রাঙ্গনের হামলায় খালেক বাহিনীর সদস্যরা অংশ নিয়েছে। “

ঘটনার ব্যাপারেজেলা অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও অভিযান ) মো. অহিদুর রহমান জানান, আদালত গুলিবর্ষণের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে হামলা অংশ নেয়া দুইজনকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করেছে। ঘটনায় গুলিবিদ্ধ দুইজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়