শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ১১:৫৫ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ বছরের মেয়েকে রক্ষায় শটগানের আবেদন, এলাকায় চাঞ্চল্য

রাজধানীসহ সারা দেশে শিশু নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে নিজের ৪ বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে আবেদন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক ব্যক্তি। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেন মাসুদুল ইসলাম নামের ওই ব্যক্তি।

মাসুদুল আলম উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের আলমগীর আকনের ছেলে।

আবেদনে মাসুদুল আলম জানান, তিনি একজন বৈধ নাগরিক এবং তার ৪ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর নির্যাতনের ঘটনা দেখে তিনি সন্তানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে আছেন।

আবেদনে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে সময় নষ্ট না করে আমি নিজেই আমার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তাই বৈধভাবে একটি শটগান প্রয়োজন।’

এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তথ্যটি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, উপজেলার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা রাখতে হবে। তবে তিনি কেন এ আবেদন করেছেন, এটা আমার বোধগম্য নয়।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়