শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৯:৪০ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ 

আজিজুল হক, বেনাপোল: যশোরের বেনাপোল পৌর গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে পরিচিত শার্শা উপজেলা ছাত্রলীগের একটি মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার ( ৫ জুন) বিকেলে শার্শা উপজেলা ছাত্রদল ও বেনাপোল পৌর ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, দেশের প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। কোনো নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

মিছিলে শার্শা উপজেলা ছাত্রদল ও বেনাপোল পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়