শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতিসহ ছাত্রলীগ-যুবলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে ঝটিকা মিছিলের পর নড়েচড়ে বসেছে লালমনিরহাট জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযানে জেলা সদর উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেন সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎শনিবার (৬ জুন) দুপুরের পর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে লালমনিরহাটের ছয় হত্যা মামলা এবং হামারবাড়ি ভাঙচুরসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে লালমনিরহাট জেলা শহরে হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলের খবর পেয়েই তাৎক্ষণিক অ্যাকশনে নামে জেলা পুলিশ। জেলা শহর ও চার উপজেলার আশপাশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের এই ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

‎​এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সুমা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা এবং জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ছাত্রলীগ ও যুবলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

‎​তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে জেলা পুলিশের এই ঝটিকা অভিযান গতদিন গুলোতেও ছিল এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

‎​আদালত সূত্রে জানা গেছে, পুলিশি হেফাজতে নেওয়ার পর আজ দুপুরে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আসামিদের আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শহরজুড়ে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়