শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ১১:১৬ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই একটি অটোরিকশা মহাসড়ক দিয়ে চলাচলকালে দ্রুতগতির ‘শাহ আলী’ পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয় এবং অপর এক যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে পুলিশ।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ ওসমান গনী জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিহতরা দিনমজুর হতে পারেন এবং তাদের বাড়ি রংপুর অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা কর্মসূত্রে এ এলাকায় এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়