শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের চোখের সামনেই শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন যুবক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মায়ের চোখের সামনেই সড়কে ঝরে গেল আট বছরের শিশু আলিফ হোসেনের প্রাণ। আর তাকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির যানবাহনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান বাকিবিল্লাহ (৩৫) নামের এক যুবক।

মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা। রোববার রাত নয়টার দিকে দাশুড়িয়া-লালনশাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৮) এবং আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে ও মুরগি ব্যবসায়ী বাকিবিল্লাহ (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রূপপুর এলাকা থেকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ঘুরে একটি সিএনজিচালিত অটোরিকশায় পরিবারের সঙ্গে দাশুড়িয়ার দিকে ফিরছিল আলিফ। কোলেরকান্দি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে আলিফ ছিটকে মহাসড়কে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলআরোহী বাকিবিল্লাহ শিশুটিকে উদ্ধার করতে সড়কে ছুটে যান। কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন তাঁদের দুজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলিফ ও বাকিবিল্লাহর মৃত্যু হয়। খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন। একই সঙ্গে আহত আলিফের মা আঁখি খাতুনকে (৩০) উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মাজেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেন এবং আহত নারীকে হাসপাতালে পাঠান।’

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মিয়া জানান, ‘নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়