শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বজ্রপাতে ভাঙলো সাগরপারের দোকান 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে বজ্রপাতে সাগরপারের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় দোকানটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৮ জুন) দুপুরে বিষয়টি জানা যায়। এর আগে রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ বজ্রপাত সমুদ্রপাড়ের একটি দোকানে আঘাত হানে। এতে দোকানটির টিনের ছাউনি, বেড়া এবং ভেতরে থাকা কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়। বজ্রপাতের তীব্র শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, বেড়িবাঁধের পাশে অবস্থিত ইব্রাহিমের দোকানটিতে বজ্রপাতের পর কিছু অংশে আগুন ধরে যায়। এতে দোকানের বিভিন্ন মালামালের ক্ষতি হয়। তবে বৃষ্টির কারণে দোকানটি বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মোহাম্মদ ইব্রাহিম বলেন, বজ্রপাতে তার দোকানের টিনশেড ও ভেতরে থাকা কিছু মালামাল নষ্ট হয়েছে। পর্যটকদের জন্য পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্দেশ্যে তিনি দোকানটি পরিচালনা করতেন।

সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান জানান, সকালে বৃষ্টি ও বজ্রপাতের সময় দক্ষিণ পাড়া বেড়িবাঁধ এলাকায় একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় পর্যটকদের জন্য বেশ কয়েকটি ছোট দোকান রয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল দিয়ে দেশে প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তিনি বজ্রপাতের সময় খোলা জায়গা, সমুদ্রসৈকত ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়