শিরোনাম
◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন?

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ডেভিড গ্রেফতার

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নকলায় নিষিদ্ধ ছাত্রলীগের নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মজিবুল আজাদ ডেভিডকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। ৮ জুন সোমবার সন্ধ্যায় নকলা পৌরশহরের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙলবার (৯ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মজিবুলের পিতার নাম মৃত মজিবর রহমান। নকলা পৌরশহরের কুর্শাবাদাগৈড় মহল্লার স্থায়ী বাসিন্দা হলেও মজিবুল দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সাথে নকলা পৌরশহরের নিজস্ব বাড়িতে বসবাস করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, গ্রেফতার হওয়া মজিবুল নকলা থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাস বিরোধী মামলার সন্দিগ্ধ আসামী। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়