শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৮:৩৯ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ২৬ লাখ টাকার ইয়াবাসহ দুই দম্পতি আটক

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পাড়াপনন্দ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লক্ষ টাকা।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৯ জুন) সন্ধা ৬ টার দি‌কে পাড়াপনন্দ এলাকায় অবস্থান নেয় তাদের একটি বিশেষ দল। এসময় সিলেট থেকে ময়মনসিংহগামী ‘সাগরিকা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসে থাকা দুই নারী ও দুই পুরুষের কাছ থেকে মোট ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার দক্ষিণ সিপাহী পারা গ্রামের বাসিন্দা আব্দুল গফুর (৩৯) ও তার স্ত্রী পিলুমারা বেগম (৩৪) এবং আব্দুল গফুরের বড় ভাই আব্দুল আজিজ (৪৩) ও তার স্ত্রী রশিদা বেগম (৩৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত দুই পুরুষ আপন ভাই এবং বাকি দুইজন তাদের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প‌রিচালক এনা‌য়েত হো‌সেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়