শিরোনাম
◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন?

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, নিহত ২

ঢাকার মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পৃথক দুটি গণপিটুনির ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার সকালে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এই ঘটনাগুলো ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হানিফ (২২) ও সুজন (২৩)। আহত শরিফ (২২) ও ফয়সালকে (২৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) মো. আশরাফুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৪টার দিকে নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর সড়কে ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয় লোকজন দুজনকে ধরে ফেলে। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্যজন গুরুতর আহত হন।

পরিদর্শক আশরাফুল আরও বলেন, এর কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে একই হাউজিংয়ের ১১ নম্বর সড়কে অনুরূপ একটি ঘটনা ঘটে। সেখানে গণপিটুনিতে আরও একজন নিহত ও একজন আহত হন।

আজ বিকেলে লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়