শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘদিন পুরুষ শিক্ষার্থীদের যৌ/ন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেপ্তার

দীর্ঘদিন পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়ার নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, ড. এরশাদ হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।  বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত।

এর আগে, রসায়ন বিভাগের কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে ড. এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এ ছাড়া, রসায়ন বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন এক ফেসবুকে পোস্টে ড. এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগ তুলে পরিচয় গোপন রেখে দুইজন অভিযুক্তের বক্তব্য প্রকাশ করেন।

অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগ—তিনি বিভিন্ন অজুহাতে ছাত্রদের রুমে ডেকে নিয়ে আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করে শারীরিক স্পর্শ দাবি করতেন, জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়