শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত

জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, জাপানি ভাষা জানার পাশাপাশি যে কোন ধরনের দক্ষতা থাকলেই দেশটিতে চাকরির সুযোগ মিলবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল সেটি বাতিল করা হয়েছে।

ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ২২ টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা ভাবনা চলছে।
 
তিনি বলেন, কোন ব্যাংক এভাবে একীভূত হয়ে গেলেও আমানতকারীদের কোন সমস্যা হবে না। গ্রাহক বা আমানতকারীরা যেভাবেই এসব ব্যাংকে টাকা রাখুক, তাদের এসব আমানতের উপরে কোন প্রভাব পড়বে না।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়