শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বিদেশে খরচ চালাতে বছরে ৩ হাজার ডলার পাঠাতে পারবে এসএমই প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর (এসএমই) আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে বিদেশে খরচ চালানোর জন্য বছরে সর্বোচ্চ ৩ হাজার ডলার বা সমপরিমাণ বিদেশি মুদ্রা দেশের বাইরে পাঠাতে পারবে বলে সোমবার এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসব রেমিটেন্স ব্যাংকিং চ্যানেল বা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাঠানো যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত হতে হবে।

ইতোমধ্যে ব্যাংকগুলোকে ‘এসএমই কার্ড’ নামে রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে, যা এসএমই প্রতিষ্ঠানের মনোনীত একজন কর্মকর্তার নামে ইস্যু করা যাবে। এই কার্ডে প্রাথমিকভাবে ৬০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে, যা দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইন ব্যবস্থায় খরচ নির্বাহ করতে পারবে। তবে ব্যাংকিং ও কার্ড চ্যানেলের মাধ্যমে মোট বার্ষিক সীমা একসঙ্গে ৩ হাজার ডলারের বেশি হতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়