শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার, জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ

দেশের গড় মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলার এবং ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রকাশিত ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই)-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। 

জরিপে আরো বলা হয়েছে, দেশের মোট জিডিপির ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক। আর মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ রয়েছে রাজধানীতে।

আজ শনিবার ডিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সংগঠনের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জরিপের তথ্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক একেএম আসাদুজ্জামান পাটোয়ারি।

ত্রৈমাসিক ভিত্তিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের লক্ষ্যে করা এই ইপিআই জরিপে উৎপাদন, বাণিজ্য, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগসহ নানা খাতের তথ্য তুলে ধরা হয়েছে।

ডিসিসিআইয়ের জরিপে দেখা যায়, শহুরে জনসংখ্যার ৩২ শতাংশ এবং দেশের মোট জনসংখ্যার ১১.২ শতাংশের বসবাস ঢাকায়—যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

এছাড়া দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে ঢাকা থেকে। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়