শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১২:৫৯ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বড় বিনিয়োগে যুক্ত হলো জার্নি আউটডোরস

মনজুর এ আজিজ : বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বিদেশি বিনিয়োগ আকর্ষণে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫০তম প্রতিষ্ঠান হিসেবে শিল্প স্থাপনের লক্ষ্যে লিজ চুক্তি স্বাক্ষর করেছে জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এই মাইলফলক বিনিয়োগ গন্তব্য হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চলের ক্রমবর্ধমান খ্যাতিকে আরও শক্তিশালী করবে।
সিঙ্গাপুর ও চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চমানের পোশাক ও আউটডোর পণ্য উৎপাদনকারী শিল্প স্থাপনের লক্ষ্যে ২৭.৫৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

এ উপলক্ষ্যে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজ. হ্যান জানজিয়াও মঙ্গলবার বেপজা কমপ্লেক্স, ঢাকায় চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

প্রতিষ্ঠানটি বছরে ১৬ মিলিয়ন পিস উচ্চমানের পোশাক ও আউটডোর পণ্য উৎপাদন করবে, যার মধ্যে রয়েছে- আন্ডারওয়্যার, টি-শার্ট, পোলো শার্ট, শার্টস, বিভিন্ন ধরনের জ্যাকেট যেমন (ফ্লিস, সফট শেল, ডাউন, কটন, লেদার, ওয়াটার প্রুফ, উইন্ডপ্রুফ, কৃত্রিম চামড়ার জ্যাকেট), আউটওয়্যার পোশাক, লং প্যান্ট, স্কি স্যুট, স্কি প্যান্ট, মাছ ধরার পোশাক, হাইকিং পোশাক, ইয়োগা পোশাক, দৌড়ানোর পোশাক, জিন্স, নীটেড শর্টস, গল্ফ খেলার পোশাক, ক্যাজুয়াল স্কার্ট, ব্যাকপ্যাক, ক্রস-বডি ব্যাগ, তাঁবু, স্লিপিং ব্যাগ, হ্যামক, আউটডোর ক্যানোপি তাঁবু, হ্যাট, গ্লাভস, মোজা, স্কার্ফ। প্রতিষ্ঠানটিতে ৩৪৬৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে, বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য জার্নি আউটডোরস বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিনিয়োগকারীদের বিশ্বমানের সেবা ও সহায়তা প্রদানের পাশাপাশি একটি নিরাপদ ও অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জার্নি আউটডোরস বাংলাদেশসহ মোট ৫০টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করল যাদের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১.১১ বিলিয়ন মার্কিন ডলার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়