শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুর থেকে আসবে ৫০ হাজার টন চাল, ব্যয় কত?

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার। এতে ব্যয় হবে ২১৭ কোটি ৮ লাখ টাকা।

বুধবার (১২ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল পিটই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৪ এর আওতায় ৫০ হাজার মেট্রিক সিদ্ধ চাল কেনা হবে।

প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৫৫.৫৯ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ২১৭ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

সভায় চাল ছাড়াও সয়াবিন তেল, চিনি ও সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়