শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানের আগে নিত্যপণ্যে বাড়তি এলসি: ডলার বাজারে স্বস্তির বার্তা

দেশে ডলারের সংকট কেটে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যবসায়ীদের পণ্য আমদানির জন্য ডলার সংগ্রহ করতে এখন আর আগের মতো ঝামেলা পোহাতে হচ্ছে না। ডলারের সরবরাহ স্বাভাবিক থাকায় পণ্য আমদানিতে কোনো বাধা নেই। বিশেষ করে আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য, যেমন—ছোলা, খেজুর, ডাল, চিনিসহ ছয় ধরনের পণ্যের ঋণপত্র (এলসি) খোলা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

রমজান মাসে এসব পণ্যের চাহিদা সাধারণত অনেক বেড়ে যায়, তাই ব্যবসায়ীরা আগেভাগেই ভোগ্যপণ্য আমদানির ঋণপত্র খোলার পরিমাণ বাড়িয়েছেন। বর্তমানে ডলারের দরও স্থিতিশীল রয়েছে। আজ মঙ্গলবার ব্যাংকগুলোয় আমদানির জন্য প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৮০ পয়সা।

আজ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বলেন, আগামী মাসে পেঁয়াজের নতুন মৌসুম শুরু হবে, তাই পেঁয়াজ, রসুন ও আদা আমদানিতে ঋণপত্র খোলা কিছুটা কমেছে। অবশ্য পেঁয়াজ আমদানিতে বর্তমানে সরকারের অনুমোদনও নেই। তবে রমজানে যে পরিমাণ পণ্যের প্রয়োজন, তার চেয়ে বেশি পণ্য আমদানির জন্য এলসি খোলা হয়েছে। সাধারণত পণ্য দেশে আসতে তিন মাসের কম সময় লাগে। সেই হিসাবে রমজানের আগেই বাকি পণ্যের চালান দেশে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

অন্য এক প্রশ্নের জবাবে আরিফ হোসেন খান বলেন, দেশের ব্যাংক খাতকে ঘুরে দাঁড় করানোর জন্য একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর জন্য সরকার ইতিমধ্যে বোর্ড গঠন করেছে। তবে সেই বোর্ডে পরিবর্তন আসতে পারে, যার ইঙ্গিত গভর্নর আগেই দিয়েছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়