শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:২২ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদের হার কমার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে আবারও চাঙ্গা স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর হবে নতুন দাম

ইউএস ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাতে পারে—এমন জোরালো প্রত্যাশার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও চাঙ্গা হয়েছে। বুধবার স্বর্ণের স্পট মূল্য দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়।

রয়টার্স জানায়, সাম্প্রতিক অর্থনৈতিক সূচক প্রকাশের পর বিনিয়োগকারীরা ডলার ছেড়ে নিরাপদ সম্পদ হিসেবে আবারও স্বর্ণের দিকে ঝুঁকছেন।

জিএমটি সময় সকাল ১০টা ১৯ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৮% বেড়ে প্রতি আউন্স দাঁড়ায় ৪,১৬১.৫৭ ডলার—যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। ডিসেম্বরে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার্স মার্কেটে স্বর্ণের মূল্য ০.৪% বেড়ে পৌঁছায় আউন্সপ্রতি ৪,১৫৭.৪০ ডলার।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, “বাজার আবারও মূল্যায়ন করছে যে ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সুদ কমাতে পারে।” সাধারণত সুদের হার কমলে স্বর্ণের চাহিদা বাড়ে, কারণ এ সময় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে অর্থ স্থানান্তর করতে আগ্রহী হন।

দেশের বাজারে ভরিতে স্বর্ণ ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা

এদিকে বাংলাদেশে বুধবার (২৬ নভেম্বর) স্বর্ণ বিক্রি হচ্ছে ইতিহাসের অন্যতম উচ্চমূল্যে—ভরিতে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। এর আগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) ১ হাজার ৩৫৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরের তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট স্বর্ণ ভরি: ২,০৮,১৬৭ টাকা
  • ২১ ক্যারেট স্বর্ণ ভরি: ১,৯৮,৬৯৬ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণ ভরি: ১,৭০,৩১৮ টাকা
  • সনাতন পদ্ধতিতে স্বর্ণ ভরি: ১,৪১,৬৪৮ টাকা 

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়