শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৯:২৭ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বাজারে কমেছে চালসহ তিন পণ্যের দাম, অস্বস্তি বাড়াচ্ছে সবজি

রাজধানীর বাজারে চালসহ তিন পণ্যের দাম কমেছে। এছাড়া পেঁয়াজের বাজারেও আগের সেই অস্থিরতা নেই। নতুন পাতাযুক্ত পেঁয়াজ বাজারে আসায় তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে হঠাত্ করে সবজির দাম বাড়ায় ভোক্তাদের কিছুটা অস্বস্তিতে ফেলেছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন নিত্যপণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা বলেছেন, চলতি আমন মৌসুমের ধান, চাল বাজারে এসেছে। ফলে চালের দাম এখন নিম্নমুখী। এদিকে হঠাত্ করে সবজির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে ব্যবসায়ীরা বলেছেন, আগের তুলনায় সবজির উত্পাদন খরচ বেড়েছে। যার প্রভাব পড়েছে দামের উপর। তবে শীত মৌসুমের সবজি পুরোদমে আসা শুরু হলে দাম কমবে।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি শিম ৯০ থেকে ১০০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, করল্লা ৮০ টাকা, নতুন আলু ১২০ থেকে ১৪০ টাকা, পুরোনো আলু ২০ থেকে ২৫ টাকা, কাঁকরোল, ঝিঙে ৭০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে।  এছাড়া, প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এসব সবজি গত সপ্তাহে কেজিতে কমপক্ষে ১০ টাকা কমে বিক্রি হয়েছে। তবে সবজির দাম বাড়লেও কাঁচামরিচ ও পেঁয়াজের দাম কমেছে। প্রতি কেজি কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। বাজারে নতুন পাতাযুক্ত পেঁয়াজ এসেছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। কাওরানবাজারের সবজি ব্যাবসায়ী রোকন বলেন, বাজারে সবজির সরবরাহ বাড়লেও উত্পাদন খরচ বাড়ায় দাম সেভাবে কমেনি। তবে এখনো শীতমৌসুমের সবজি আসা পুরোপুরি শুরু হয়নি। আমদানি বাড়লে সবজির দাম কমে আসবে বলে তিনি জানান।

বাজারে চালের দাম কমেছে। কেজিতে ২ টাকা কমে গতকাল সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৭০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের বাজারদরের প্রতিবেদন সরু চালের দাম কমার বিষয়টি জানিয়েছে। এছাড়া, মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৫৪ থেকে ৬০ টাকা ও মাঝারিমানের চাল পাইজাম/লতা ৫৮ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ভোক্তাদের জন্য সুখবর হলো, সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগি ও চিনির দামও কমেছে। প্রতি কেজিতে ১০ টাকা কমে গতকাল ব্রয়লার মুরগী ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। আর চিনির কেজিতে ৫ টাকা কমে তা ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়