শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও একমাস

নিজস্ব প্রতিবেদক : ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আবারও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই শ্রেণির করদাতারা ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি তৃতীয় দফা সময়সীমা বৃদ্ধি।

আয়কর আইন অনুযায়ী, ২০২৪-২৫ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের মূল সময়সীমা ছিল নভেম্বর। এনবিআর প্রথমে এক মাস এবং পরে আরও এক মাস সময় বাড়ালেও প্রত্যাশিত সংখ্যক রিটার্ন জমা না পড়ায় আবারও সময় বাড়ানো হলো।

বর্তমান বিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে করের ওপর প্রতি মাসে চার শতাংশ হারে সুদ এবং আগের বছরের করের ৫০ শতাংশ বা সর্বনিম্ন এক হাজার টাকা জরিমানা হতে পারে। এ ছাড়া বিনিয়োগে কর রেয়াত বা অব্যাহতির সুবিধা হারানোসহ বিভিন্ন সেবা পেতে জটিলতার মুখে পড়তে পারেন করদাতারা। বাড়ানো সময়ের মধ্যে যারা রিটার্ন দাখিল করবেন, তাদের ক্ষেত্রে কোনো সুদ, জরিমানা বা আইনসম্মত কর রেয়াত পাওয়ার ক্ষেত্রে বাধা থাকবে না।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৪৫ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত অনলাইন ও অফলাইনে জমা পড়া রিটার্নের সংখ্যা ৩৭ লাখের কিছু বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়